মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঢাকাস্থদের নিয়ে গঠিত সংগঠন ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির ইফতার মাহফিল ও আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ঘটিকায় মিরপুর-১ সিটি মহল চাইনিজ এন্ড কনভেনশন সেন্টার লিমিটেডে সংগঠনের সভাপতি আ্যাড. শেখ জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন,মিরপুর ট্রাফিক জোনের এডিসি রুহুল আমিন সাগর,এলজিইডি কর্মচারী পরিষদের সভাপতি গোলাম রসূল রাসেল,মোঃ মফিজুর রহমান,এএসপি প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকগণ আলফাডাঙ্গা উপজেলার শিক্ষা উন্নয়ন শীর্ষক আলোচনা করেন।এসময় উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গরীব মেধাবী শিক্ষার্থী সূর্বণা আক্তারকে সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

