মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার চকনাজিরপুর মধ্যপাড়া গ্রাম সংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান, এলাকাবাসী খলিশাডাঙ্গা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশটি উপড় হয়ে পানিতে ভেসে ছিল। লাশের গায়ে নীল রংয়ের জামা রয়েছে তবে পরনে কিছু ছিলোনা। মুখে আধাপাকা দাঁড়ি ও তার ডান হাতে ২টা বৃধাঙ্গুলি সহ ৬ আঙ্গুল রয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
নাটোরের বড়াইগ্রাম সর্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হারুনর রশিদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় পৌর কাউন্সিলর সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

