মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি গোলাম মোস্তফা শান্তির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউ পি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক ইব্রাহীম শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি মহাবুবুল আলম শান্তি, আওয়ামীলীগ নেতা শাশ^ত নিপ্পন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম,যুগ্ন-সম্পাদক আরিফুল ইসলাম লিটন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

