বাড়ি মেহেরপুর-এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৮, ২০১৮

বাড়ি মেহেরপুর-এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর -
বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাড়ি মেহেরপুর-এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় এবং সংগ্রামী জীবনের উপর “ দল মত নির্বিশেষে আমাদের একজন বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে বাড়ি মেহেরপুর-এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উপর মূল প্রবন্ধ পাঠ করেন বাড়ি মেহেরপুর-এর এডমিন এ্যাডঃ এম  এম নুরুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাড়ি মেহেরপুর-এর মডেরেটর কামরুজ্জামান সৈহেল, ইসমাত ফারিয়া তিশা,রুমি খান,নাজিম সুলতান,শোয়েব দূরন্ত, মোঃ ইমাজউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসাবে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here