কোরবানি উপলক্ষে চরভদ্রাসনের বিভিন্ন স্থানে পুলিশ টহলের ব্যাবস্থা ও প্রস্তুতি সভা ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৯, ২০১৮

কোরবানি উপলক্ষে চরভদ্রাসনের বিভিন্ন স্থানে পুলিশ টহলের ব্যাবস্থা ও প্রস্তুতি সভা !

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার-ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় রবিবার বিকাল পাঁচটার দিকে কোরবানির ঈদ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে কোরবানির প্রস্তুতি ও আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন,চরভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান,গাজীরটেক চেয়ারম্যান ইয়াকুব আল্যী, হরিরামপুর চেয়ারম্যান আমীর খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর শফিউদ্দিন খালাসি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালাম মাষ্টার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস,চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ সফিকুল ইসলাম , ঘাট মালিক শাজাহান শিকদার প্রমূখ। এ সময় চরভদ্রাসন গোপালপুর ঘাট মালিক ঈদ উপলক্ষে কোন অতিরিক্ত ভাড়া নেওয়া হবেনা বলে আশ্বাস দেন।

গত কয়েকদিন  চুরি ও আইন শৃঙ্খলার ব্যাপরে থানা ইনচার্জ বলেন, ঈদ উপলক্ষে হাজিগঞ্জ-গাজিরটেক এলাকায়, বালিয়া ডাংগি ও এমপি ডাংগি এলাকায়, এবং হরিরামপুর এলাকায় পুলিশের বিশেষ টহলের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া গরুর হাট ও গোপালপুর এলাকায় বিভিন্ন সমস্যায় থানা বা সরাসরি পুলিষ হেডকোর্টারে যোগাযোগ করার আহ্ববান জানায়।

Post Top Ad

Responsive Ads Here