সিংড়ায় বৃক্ষরোপন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১০, ২০১৮

সিংড়ায় বৃক্ষরোপন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় চলনবিল সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম ও রানা প্রকাশনী গ্রন্থাগারের আয়োজনে বৃক্ষরোপন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মুষ্টিগড় সাতগ্রাম দারুল উলুম মাদ্রাসার সাধারণ ছাত্রদের মাঝে এ কর্মসূচী পালন করেন সংগঠনটি। মাদ্রাসার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী মৃধার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলনবিল সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম ও রানা প্রকাশনী গ্রন্থাগারের চেয়ারম্যান সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা,বিশেষ অতিথি ফোরামের পরিচালক মাওঃ আতিকুর রহমান সাদী, মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাও রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি খলিল মাহমুদ, কবি হাবীব,নাট্যকার মিনহাজ মল্লিক,সাংবাদিক এনামুল হক বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি জাকারিয়া মাসুদ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের সাধারণ জ্ঞাণে আসিফ(মক্তব বিভাগ),গজলে হাফেজ ইমরান হোসাইন(কিতাব বিভাগ),কেরাতে হাফেজ শরিফুল ইসলাম(কিতাব বিভাগ) কে  পুরুষ্কৃত করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here