সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১১, ২০১৮

সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি-শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকরা আজ শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল সাংবাদিকরা মুখোশধারীদের হাতে হামলার স্বীকার হয়েছে সেসকল হামলাকারীদের বিচার চাই। হামলাকারীরা আওয়ামী লীগ বা বিএনপি অথবা অন্য যেকোন পন্থী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। যদি এর সঠিক বিচার না হয় তাহলে আমরা সারা দেশের সাংবাদিকরা  কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

Post Top Ad

Responsive Ads Here