নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে কদিমচিলানের ডাঙ্গাপাড়া গ্রামে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বিকেলে উক্ত অনুষ্ঠানে কদিমচিলান ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মমিনুল ইসলাম, অতিরিক্ত জেনারেল ম্যানেজার এখতিয়ার হোসেন, লালপুর থানা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, কদিমচিলান ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার, ইউপি সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম প্রমুখ।
