মেহেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ভাতাভোগীদের ভাতা প্রদানের লক্ষ্যে আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

মেহেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ভাতাভোগীদের ভাতা প্রদানের লক্ষ্যে আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের "কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর" আওতায় ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরের ভাতাভোগীদের চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন- এর সভাপতিত্বে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম সাফিউল আযম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, পৌর সচিব তৌফিকুল আলম, কাউন্সিলর হামিদা খাতুন, এনজিও প্রতিনিধি রাজিয়া আখতার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পিও সেলিম রেজা প্রমূখ। সভায় ৭শ ৫০ জন উপকারভোগী মহিলাকে ভাতা প্রদান করা হবে বলে জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভাতা প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

Post Top Ad

Responsive Ads Here