মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার আনিছুর রহমানকে বিদায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার আনিছুর রহমানকে বিদায় সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম প্রমূখ। বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন বর্তমানে পুলিশ বাহিনী তাদের সুনাম অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি ধৈর্য্য ও সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করার আহবান জানান। পরে পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here