মেহেরপুর জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত;সভাপতি জেলা প্রশাসক,সাধারণ সম্পাদক উজ্জল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

মেহেরপুর জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত;সভাপতি জেলা প্রশাসক,সাধারণ সম্পাদক উজ্জল

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা রোভারের আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন- এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কমিশনার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসন, ফররুখ আহাম্মদ উজ্জল, সহ-সভাপতি নুরুল আহম্মেদ, ফজলুল হক, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ। পরে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং পৌর ডিগ্রী কলেজের প্রভাষক ফররুখ আহাম্মদ উজ্জলকে সাধারণ সম্পাদক করে মোট ২৯ সদস্য বিশিষ্ট জেলা রোভারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমিশনার সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য রফিকুল ইসলাম, সহ-সভাপতি অবঃ অধ্যাপক ফজলুল হক, সহঃ প্রভাষক নুরুল আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম সর্দার, অধ্যক্ষ মুজিবনগর ডিগ্রী কলেজ, সহকারী কমিশনার রফিকুল আলম, মহাসিন আলী আঙ্গুর, মাসুদুল হাসান, শামীম জাহাঙ্গীর সেন্টু, সফিকুল ইসলাম, অধ্যক্ষ সন্ধানী কলেজ, কোষাধ্যক্ষ রমজান আলী, ডিআরএসএল আনোয়ার হোসেন, সহকারী সম্পাদক আলমগীর হোসেন, গ্রুপ সভাপতি অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, অধ্যক্ষ পৌর ডিগ্রী কলেজ, মেট সফিকুল ইসলাম, মৌসুমী আখতার, সহযোগী সদস্য অধ্যক্ষ গাংনী মহিলা কলেজ, অধ্যক্ষ গাংনী মহিলা কলেজ, অধ্যক্ষ যাদুখালী স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ সন্ধানী কলেজ, আঃ রাজ্জাক, মঞ্জুরা খাতুন , আবু সাদাত, মোঃ ফায়েল, অধ্যক্ষ কাজীপুর কলেজ, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, আঃ কাদের।

Post Top Ad

Responsive Ads Here