মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভা “একটি বন্ধু দুটি গাছ” রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহিলা কলেজের সহযোগি অধ্যাপক রফিকুল ইসলাম।  উদ্বোধনকালে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বৃক্ষ হচ্ছে মানবের প্রকৃত বন্ধু। সে কারণে আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। প্রথম আলো বন্ধুসভার সকল সদস্যকে প্রতিবছর বৃক্ষরোপন করার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। কর্মসুচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুজ্জামান অনিক, দপ্তর সম্পাদক তানিয়া হক অর্না সহ অন্যান্য সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here