মেহের আমজাদ,মেহেরপুর
" স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই শ্লোগানে মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিণ জলাশয় হিসেবে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড.আসাদুজ্জামান মানিক, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৫টি স্থানে ২৮৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

