মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
উপজাতীয় সংগঠন কর্তৃক সাংবিধানিক ও রাষ্ট্র বিরোধী কথিত আদিবাসী স্বীকৃতি দাবি সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বৃহত্তর বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বা উপজাতীয়রা নয়, বাঙালীরাই পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের আদিবাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কর্তৃক আদিবাসী রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি পার্বত্য চট্টগ্রামকে পৃথক রাষ্ট্রে পরিণত করার সূদর প্রসীর ষড়যন্ত্র বলে বক্তারা দাবি তুলেন।
বক্তারা আরও বলেন,আদিবাসী শব্দটি উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শব্দের নিছক প্রতিশব্দ নয়। আইএলও কনভেশন-১৬৯ আর্টিক্যাল এবং আদিবাসী বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র ২০০৭ এর আলোকে দেশের স্বার্বভৌমত্বের বিরুদ্ধে আদিবাসী শব্দটির গুরুতর নেতিবাচক তাৎপর্য রয়েছে। উপজাতীয়রা আদিবাসী হিসেবে স্বীকৃতি পেলে বাংলাদেশী স্বার্বভৌমত্বের উপর ক্ষতিক্ষারক প্রভাব পড়বে বলে বক্তারা যোগ করেন।
নাগরিক পরিষদ রাঙামাটি শাখার সাংগঠনিক সম্পাদক এনায়েতুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ফ্রন্ট রাঙামাটি শাখার উপদেষ্টা কাজী জালোয়া।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি যুব ফ্রন্টের সভাপতি আব্দুল মান্নান রানা, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মাসুম রানা, পার্বত্য শ্রমিক পরিষদ রাঙামাটি শাখার সভাপতি রাসেল ইসলাম সাগর প্রমুখ।

