বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৯, ২০১৮

বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রাকৃতিক বন রক্ষাকারীদের শুধু বন রক্ষা করলে চলবে না, বন্য প্রাণীদের রক্ষা করে আমাদের জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে মৌজা বন এলাকার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, প্রাকৃতিক মৌজা বন রক্ষা করে এলাকার মানুষ শুধু নিজেরাই উপকৃত হচ্ছে না, আমাদের সকলকে রক্ষা করছে। এলাকার মানুষ বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এই মৌজা বনের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলেই আগামীতে সরকারের আরো সুযোগ সুবিধা তারা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার সকালে রাঙ্গামাটির বরকল উপজেলায় পাহাড়ের পশ্চাদপদ এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ সাধারণ বন রক্ষার্থে এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রকল্পের আওতায় ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) কমুনিটিজ এর সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে বরকল উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা এবং ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। কিন্তু সরকারের আন্তরিকতার সাথে আমাদের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই চুক্তি বাস্তবায়ন কখনোই সম্ভব নয়। তিনি বলেন, ভূমি কমিশনের কাজ শুরু করতে আমরা বার বার বৈঠক করেছি। ভূমি কমিশনের কাজ শুরু হলেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এ জন্য ভূমি কমিশনের সদস্যদেরকে কাজ শুরু করতে আন্তরিক হওয়ারও আহবান জানান তিনি।অনুষ্ঠানে বরকল উপজেলার বিভিন্ন মৌজা বন এলাকার ৩১৮টি পরিবারকে পরিবার পিছু নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here