বড়াইগ্রামকে মাদকমুক্ত রাখতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৮, ২০১৮

বড়াইগ্রামকে মাদকমুক্ত রাখতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবকদের মাদক থেকে দূরে রাখার প্রয়াসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করেছেন। ‘মাদক নয় মাঠে চলো, খেলা ধূলায় জীবন গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার মাঝগ্রাম, জোয়াড়ী ও বনপাড়া পৌরসভার যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাপ্তাহিক শহীদ সাগরের সহ-সম্পাদক আব্দুল আলীম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পি.কেএম আব্দুল বারী প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here