বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন সরকারী, বে-সরকারী সুধীজনদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা খানম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পি,কে,এম আব্দুল বারী প্রমুখ।

