কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: বিশ্ব নদী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত নদী আড্ডায় এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে জাতীয় নদী ঘোষণার দাবি জানিয়েছে বক্তারা।গড়দুয়ারা নয়ারহাট হালদা নদীর তীরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা শাখা,হালদা নদী রক্ষা কমিটি,বাপা চট্টগ্রাম চ্যাপ্টার ও আইডিএফ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত নদী আড্ডায় সভাপতিত্ব করেন সমাজকর্মী নুরুল আবছার চৌধুরী।
এস.এম মুজিবের পরিচালনায় এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আইডিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহিদুল আমিন চৌধুরী,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মোঃ মনজুরুল কিবরীয়া,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইসলাম মাহমুদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিএফ এর জোনাল ম্যানেজার মোঃ শাহ আলম,নদী পরিব্রাজক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ হোসেন।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামাল সওদাগর, মহিউদ্দিন চৌধুরী,এস এম জাহাঙ্গীর আলম সুমন, প্রকৌশলী পলাশ বড়ুয়া, লোকমান শিকদার,মফিজুর রহমান,আশু বড়ুয়া,রোশাঙ্গীর আলম,নিলুফা বেগম,সৌরভ হোসেন,নাজমুস সাদাত সাকিব,রাহেদ পারভেজ,মাওলানা জামাল উদ্দিন,হেলাল উদ্দিন,মোঃ সিরাজুল ইসলাম,জান্নাতুল মাওয়া প্রমুখ।এসময় বক্তারা বলেন জাতীয় অর্থনীতিতে হালদার বার্ষিক অবদান ৮০০ কোটি টাকা,তারা এসময় হালদা নদীকে জাতীয় ঘোষণার জোর দাবি জানান।এসময় প্রায় ৩০০ শতাধিক হালদা পাড়ের বাসিন্দা ও স্কুল কলেজ শিক্ষার্থী উপস্থিত থেকে এই দাবির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

