আরবান স্যানিটেশন কর্মসূচী বাস্তবায়নে বেনাপোল পৌরসভায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

আরবান স্যানিটেশন কর্মসূচী বাস্তবায়নে বেনাপোল পৌরসভায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল থেকে জসিম উদ্দিন - আরবান স্যানিটেশন কর্মসূচী বাস্তবায়নে বেনাপোল শহরবাসীর স্যানিটেশন বিষয়ক আপসারন পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত । মঙ্গলবার সকাল ১০ টার সময় বেনাপোল পৌর অডিটরিয়মে বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদদ্দিন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আমাদের সমাজের সকল পরিবারের স্যানিটেশন কে উন্নত করতে না পারলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হবে। তাই রুগ্ন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে সকলকে এগিয়ে আসতে হবে। 


এবং বিভিন্ন সভা সমাবেশ চায়ের দোকানে শিক্ষক ও সচেতন ব্যাক্তিদের স্যানিটেশন সম্পর্কে আলোচনা করার জন্য পরমর্শ দেন। আমাদের মানবসমাজের নিরাপদ শোধন ও অপসারন ব্যবস্থা করতে হবে পৌর সভার প্রতিটি পরিবারের। মশা মাছি কীট পতঙ্গ পশু পাখি এবং ব্যবহারিকারীদের ঠেকাতে সেপটিক ট্যাংক উন্নত পায়খানা তৈরী ও রক্ষনা বেক্ষন করতে হবে। 

সেই সাথে সেপটি ট্যাংক থেকে নিয়মিত মল অপসারনের ব্যবস্থা নেওয়া। বর্তমানে আমরা বেনাপোল পৌর সভায় ৯৮% স্যানিটেশন এর আওতায় এনেছি। আশ রাখি খুব দ্রæত আমরা বেনাপোল পৌরসভাকে ১০০% স্যানিটেশন এর আাওতায় নিয়ে আসব। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি এ্যাডভাইজার (এসএনভি) এসএম হুসাইন, সিটি কো-অডিনেটর লুৎফুল কবির (এস এনভি) বেনাপোল পৌর কমিশনার মিজানুর রহমান, রাশেদ আলী, আব্দুল জব্বার, অহিদুল ইসলাম, কামরুন্নাহার আন্না প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here