শিক্ষার্থীদের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্কুল বেঞ্চ প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

শিক্ষার্থীদের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্কুল বেঞ্চ প্রদান

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জেলার শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষ্ঠ পরিবেশে পাঠদান করার জন্য ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১০টি উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯৫ জোড়া স্কুল বেঞ্চ প্রদান করেছে। 


মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে স্কুল বেঞ্চগুলো প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। 

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য মনোয়ারা আক্তার জাহান, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী’সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here