চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযান-২০১৮ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযান-২০১৮ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধিঃ-ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় রবিবার সকাল ১০.৩০ মিনিটে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান-২০১৮ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় আগামি ৭হতে২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ উপলক্ষে কিভাবে ইলিশ সংরক্ষন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

উপজেরা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন,গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খান,চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন,আ;লীগ নেতা আনোয়ার আলী মোল্যা,থানা ইনচার্জ শফিকুল ইসলাম ও  প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার মালিক তানভীর,উপজেলা প.প.কর্মকর্তা আবুল কালাম আজাদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম ,সাংবাদিক মেজবাহ উদ্দিন,আঃ ওহাব মেল্যা,আবুল কালাম,মনির হোসেন পিন্টু,আব্দুস সবুর কাজল ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।

Post Top Ad

Responsive Ads Here