মেহেরপুরে অস্ত্র ও গুলি সহ জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

মেহেরপুরে অস্ত্র ও গুলি সহ জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক আটক

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর শহর থেকে অস্ত্র ও গুলি সহ জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক রাজন আহম্মেদ (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত রাজন শহরের বোস পাড়ার জমসেদ আলীর ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে একটি দল শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক রাজন আহম্মেদ কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি দেশী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে আটক করে ডিবি কার্ষালয়ে নিয়ে আসা হয়। আটককৃত রাজনের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের উপর হামলা সহ হাফ ডজন মামলা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here