চুনারুঘাটে একটি দোকান থেকে ১৪টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

চুনারুঘাটে একটি দোকান থেকে ১৪টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ হবিগঞ্জের  চুনারুঘাটে একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে চুনারুঘাট পুলিশ। 

 সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্ব এস আই সজীব দেব রায়সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে   চুনারুঘাট থানা পুলিশ উপজেলার রাজার বাজারের একটি পরিত্যক্ত ছোট দোকান থেকে ৮টি ককটেল ও ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধার ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষক্রিয় করা হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post Top Ad

Responsive Ads Here