শার্শায় গৃহবধূর আত্মহত্যা : নিহত পরিবারে দাবী হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শার্শায় গৃহবধূর আত্মহত্যা : নিহত পরিবারে দাবী হত্যা

বেনাপোল থেকে জসিম উদ্দিন - যশোর শার্শায় মর্জিনা বেগম (২৫) নামে এক গহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মর্জিনার একটি দেড় বছরের পুত্র সন্তান রয়েছে।এই দিকে মর্জিনা নিজে আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত মর্জিনার বাবার দাবী শশুর বাড়ীর লোকজন তার মেয়েকে পরিকল্পিত হত্যা করে লাশ ঘরের ঝুলিয়ে রেখেছে।


রবিবার সন্ধ্যায় উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রিপন হোসেন এর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ভালোবেসে তারা বিয়ে করে। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তানের জম্ম হয়। 

বিয়ের পর রিপন মোবাইল ফোনে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো। এই নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতো।এমন গুঞ্জন শোনা যায় রিপন কয়েকদিন আগে আরেকটি মেয়েকে বিবাহ করেছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়ে মর্জিনা আত্মহত্যা করতে পারে। 

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনারুল আজীম সাংবাদিকদের বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সন্দেহজনক হওয়ায় মর্জিনার লাশ ময়না তদন্তের জন্য  যশোর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মর্জিনা নিজে আত্মহত্যা করেছে, নাকি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here