মেহের আমজাদ,মেহেরপুর -সড়ক দুর্ঘটনা রোধে গন সচেতনতা বাড়ানোর লক্ষে মেহেরপুর পৌর কলেজের উদ্যোগে গতকাল রবিবার সকালে পৌর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাধ্যে জেলা রোভারের সম্পাদক ফররুখ আহাম্মদ, প্রভাষক মাসুদ রেজা সহ অন্যান্য শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন। এসময় অধ্যক্ষ একরামুল আযীম বলেন, আগে নিজেরা সচেতন হতে হবে। তা হলেই সড়ক দূর্ঘটনা অনেক কমে যাবে।

