মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে মডেল সড়ক রূপান্তর ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার সকালে এ কর্মসূচী উদ্বোধন করে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় রাাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার উপস্থিত ছিলেন।
পর্যটন শহর হিসেবে পরিচিত রাঙামাটির সড়কগুলোকে মডেল ও পরিস্কার-পরিচ্ছিন্ন রাখতে এ কর্মসূচী শুরু করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তিনি বলেন, রাঙামাটি শহর এমনিতে সুন্দর। কিন্তু পরিচ্ছন্ন না। পরিস্কার-পরিচ্ছন্ন রাখা গেলে একদিকে এ শহর পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয় হবে, অন্যদিকে উন্নয়ন হবে। এছাড়া সঠিক তত্তাবধয়নের অভাবে ফোতপাত ও সড়কে সড়কে রাঙামাটি শহরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এ অভিযানে এসব অবৈধ স্থাপনা নিরসণ করা হচ্ছে। একই সাথে অবৈধভাবে ফোতপাত ও সড়ক দখল করে কেউ যদি কোন স্থাপনা গড়ে তুলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ রয়েছে, রাঙামাটি শহরের বনরূপা ফোরেস্ট সড়ক, তবলছড়ি, রিজাভ বাজার, বনরূপা, কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় সড়ক ও ফোতপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে এক শ্রেনীর ক্ষমতাশীল ব্যবসায়ী। এতে রাঙামাটিবাসীর চলাচলে চরম দূভোর্গ বেড়েছে। একই সাথে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীদের ভোগান্তি।
এদিকে, মডেল সড়ক রূপান্তর ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ শহরের অনেক অবৈধস্থাপনা উচ্ছ¡দ করেন। এসময় সড়ক ও ফোতপাতের উপর অবৈধভাবে রাখা বালি, ইট, কংক্রিট ও অন্যান্য স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্টদের বাধ্য করেন। যতদিন রাঙামাটি মডেল সড়ক রূপান্তর নাহবে ততদিন পর্যন্ত এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক।

