মেহের আমজাদ,মেহেরপুর -আগামী ১২ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহনের দিন ধার্য করে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. কামররুল হাসান, সদস্য মাহাবুব চাঁদু ও আব্দুস সালাম স্বাক্ষরিত এক পত্রে ওই তফশীল ঘোষণা করা হয়।
এছাড়াও ঘোষিত তফশীল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ তারিখে আপত্তি দাখিল ও নিস্পত্তি, ২২ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা ও বাছায়, ২৭ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিাকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর আপত্তি ও নিস্পত্তি, ২৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৩০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ১২ অক্টোবর ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ করা হবে।

