মেহের আমজাদ,মেহেরপুর -খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকালে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় মেহেরপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তৌফিকুর রহমান, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, এনডিসি রকিবুল হাসান, সহকারী কমিশনার রাহিবুল ইসলাম, কাজি মোহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস, সুজন দাস গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

