জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে মসজিদে খতমে কোরআন,দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে মসজিদে খতমে কোরআন,দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) "র ৩০ তম  ওরশ শরীফ উপলক্ষে  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে  খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।

  ৫ অক্টোবর শুক্রবার  সকাল ১০টায়  চট্টগ্রাম রাউজান উপজেলা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে   সভাপতিত্ব করেন  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি  শফিউল আলম।  প্রধান অতিথি ছিলেন  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য  কাজী মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।   প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক  ইউছুপ আলী।  বিশেষ অতিথি ছিলেন  রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেললা উদ্দিন,   মাওলানা  এম এ  মতিন,   হাফেজ মাওলানা বোরহান উদ্দিন,  সংগঠনের সহ সাধারণ সম্পাদক  লোকমান হাকিম, রাশেদ তালুকদার,    সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান শফি,  প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,  ইসমাইল হোসেন,  মাওলানা রেজভী।   দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন  নুরুন আবছার,  তানভীর আকবর চৌধুরী,  বেলাল হোসেন,  রাউজান কলেজ শাখার সাধারন সম্পাদক ইমন উদ্দিন।   দোয়া মাহফিলে শেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বিভিন্ন শাখার সদস্য ও প্রতিষ্ঠান সদস্য যারা মৃত্যু বরণ করেছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া ও মোনাজাত করা হয়। 
অপরদিকে   রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ  উপলক্ষে  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান কলেজ শাখার উদ্যোগে  খতমে কোরআন ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।এছাড়াও    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার  বিভিন্ন শাখার উদ্যোগে এলাকার প্রত্যেকটি মসজিদের মধ্যে জিয়াউল হক মাইজভাণ্ডারীর    ওরশ শরীফ উপলক্ষে    খতমে কোরআন , দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Post Top Ad

Responsive Ads Here