নাটোরে স্কুল ব্যাংকিং কন্ফারেন্স অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

নাটোরে স্কুল ব্যাংকিং কন্ফারেন্স অনুষ্ঠিত

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি-জেলা ভিত্তিক লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা ও আর্থিক কার্যক্রমের অংশ হিসেবে নাটোরে স্কুল ব্যাংকিং কন্ফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় এবং সকল ব্যাংকের অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানের  উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক এ.কে.এম ফজলুল হক। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের জোনাল প্রধান মোস্তাফিজুর রহমান, প্রাইম ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক ওবায়দুল হক মিলনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ছাত্রদের সঞ্চয়ী হওয়ার জন্য ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। ইতিমধ্যে সারা দেশে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংকে ১৫ লাখ হিসাব চালু করেছে যাতে সঞ্চয়ের পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশী বলে বক্তারা জানান। সম্মেলনে জেলার ২৫ টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনস্থলে জেলার ২৫ টি ব্যাংকের ষ্টল অংশ নেয়।

Post Top Ad

Responsive Ads Here