মেহেরপুরে বাঘা মিয়া স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

মেহেরপুরে বাঘা মিয়া স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-সকল সচেতন তরুন নাগরিকের উদ্যোগ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সুজনের সাবেক সভাপতি মরহুম রবিউল হোসেন বাঘা মিয়া স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। 

সচেতনের সভাপতি নকিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, মরহুমের জামাতা মজিবুল হক খান চৌধুরী হেলাল,মীর রওশন আলী মনা। অনুষ্ঠানে শোকবার্তা পাঠ করেন মাহামুদুল হাসান রাসেল। পরে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here