সংসদের ভিতর যে দলের প্রতিনিধিত্ব নেই সেই সব দলের সাথে কোন আলোচনা হবে না- আব্দুর রহমান এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

সংসদের ভিতর যে দলের প্রতিনিধিত্ব নেই সেই সব দলের সাথে কোন আলোচনা হবে না- আব্দুর রহমান এমপি

ফরিদপুর প্রতিনিধি-মহান জাতীয় সংসদের ভিতর যে সব দলের প্রতিনিধিত্ব নেই এমন সব দলের সাথে আওয়ামীলীগের কোন আলোচনা হবে না। সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে কেবল মাত্র তাদের সাথেই আগামী নির্বাচন বিষয়ে কথা হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি।  


তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই, তবে সব দলের অংশ গ্রহনে নির্বাচন হবে। এ ক্ষেত্রে তিনি বিএনপি কেও নির্বাচনে অংশ গ্রহনের অনুরোধ জানান।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের বোয়ালমারীর ভাটদী, মুজুরদী ও কাদিরদী এলাকায় গনসংযোগ কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। 

লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পিকুল মৃধা, সহসভাপতি, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, আসাদুর রহমান মিন্টু, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা, উপজেলা যুবলীগের সভাপতি শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মি।  

দেশব্যাপী প্রচারনার অংশ হিসেবে তিনি এসময় আওয়ামীলীগের উন্নয়নের বিভিন্ন কর্মকান্ডের উপর তৈরি লিফলেট বিতরন করেন সাধারন জনগনের মাঝে।  



Post Top Ad

Responsive Ads Here