ফরিদপুর আলফাডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত, আহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

ফরিদপুর আলফাডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জুগরিবরাট এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের বসার বেঞ্চের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী ইয়াছিন সেক(২০) নিহত হয়েছে। এ ঘটনায় মটর সাইকেলে থাকা আরো দুই যাত্রী আহত হয়। নিহত ইয়াছিন সেক ধুলজুরি এলাকার নজরুল সেকের পুত্র। 


আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নাজমুল করিম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একটি মটরসাইকেল উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জুগরিবরাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দোকানের বসার বেঞ্চের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী ইয়াছিন সেক নিহত হয়। এ ঘটনায় মটর সাইকেলে থাকা আরো দুই যাত্রী আহত হয়। এরা হলেন তারা বন্ধু রজব আলী ও আলীরাজ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Post Top Ad

Responsive Ads Here