মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. এনামুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ----রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
গতকাল বৃহস্পতিবার বিকালে ডা. এনামুল ইসলাম বকুল তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ডা. এনামুল ইসলাম বকুলের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমঝুপি ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

