ঝিনাইদহে নারীর গলাকাটা লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

ঝিনাইদহে নারীর গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদর উপজেলার মুনুড়িয়া গ্রামের মাঠে পারনা  খাতুন (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 রোববার বেলা ১২টার দিকে ঘোড়শাল ইউনিনের মুনুড়িয়া গ্রামের মাঠ থেকে গলাকাটা লাশ ট  উদ্ধার করে পুলিশ। নিহত পারভিনা মুনুড়ুয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করতে পার বলে স্থানীয় চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন ধারণা করছেন। তিনি বলেন ওই দম্পতির মধ্যে সব সময় কলহ লেগেই থাকতো। নিহতের ভাই মুনমুন হোসেন অভিযোগ করেন দুলাভাই আলাউদ্দিন তার বোনকে হত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই জীবন কুমার জানান পারভিনা নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত স্বামীকেই তারা সন্দেহ করে তদন্ত চালাচ্ছেন।  স্বামী আলাউদ্দিন গাঢাকা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here