জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ১৭০পিছ ইয়াবা টেবলেটসহ রাজিব মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
সে উপজেলার মহাদান ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সোমবার রাত ১১.৩০টা মহাদান মন্ডলবাড়ি ইটভাটা সংলগ্ন ব্রীজপাড় থেকে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’

