ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনীয়া(৩০) হত্যা ঘটনায় জরিত থাকার অপরাধে মোঃ রাসেল দেওয়ান(১৫) নামে এক আসামীকে আটক করেছে র্যাব ফরিদপুরের একটি দল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে র্যাবের একটি দল রাজবাড়ী জেলার কালুখালী থানার চাঁদপুর বাসস্ট্যান্ড হতে তাকে আটক করা হয়।
ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনীয়া(৩০) হত্যা ঘটনায় জরিত থাকার অপরাধে মোঃ রাসেল দেওয়ান(১৫) নামে এক আসামীকে আটক করেছে র্যাব ফরিদপুরের একটি দল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে র্যাবের একটি দল রাজবাড়ী জেলার কালুখালী থানার চাঁদপুর বাসস্ট্যান্ড হতে তাকে আটক করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০/০৯/২০১৯ শুক্রবার সকালে সদর উপজেলার অম্বিকারপুর ইউনিয়নের স্বজনী রায়ের ডাঙ্গী নান্নু চেয়ারম্যানের লেক সংলগ্ন সিএ্যন্ডবি ঘাট এলাকা হতে আকলিমা বেগম ওরফে সোনীয়া নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটা ক্লুলেস হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হতে ফরিদপুর র্যাব ক্যাম্প এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে ও অজ্ঞাতনামা আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দ তথ্যের ভিত্তিতে অত্র হত্যা মামলার ঘটনার সাথে জড়িত একজন ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে তাকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে র্যাবের একটি দল রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড হতে অভিযুক্ত মোঃ রাসেল দেওয়ানকে আটক করে। আটককৃতর বাড়ী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ তাইজুল দেওয়ান। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ভিকটিম আকলিমা বেগম ওরফে সোনীয়া হত্যাকান্ডে অন্যান্য আসামীদের সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। এই সময় অভিযুক্তের নিকট থেকে একটা মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি মাক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অভিযুক্তকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত আছে বলে তিনি জানান।
