উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব রন্তাপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্বরন্তা গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬০), তার ছেলের বউ মিলা বড়ুয়া (২৪), নাতি রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬)।

পুলিশ জানায়, বুধবার দিরাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর।

Post Top Ad

Responsive Ads Here