সরকার এর অপকর্ম ফাঁস হতে চলেছে রাজশাহীতে মির্জা ফকরুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৯

সরকার এর অপকর্ম ফাঁস হতে চলেছে রাজশাহীতে মির্জা ফকরুল



সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ 
আজ রোববার  রাজশাহীর বিভাগীয়  সমাবেশ এ প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা যে চুরি করছেন এই ক্যাসিনোর মাধ্যমে তা প্রকাশ হয়ে গেছে। ক্যাসিনো।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। আপনাদের (সরকারের) সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। ক্ষমতা দিয়ে আর টিকে থাকা যাবে না। তাই এখনও সময় আছে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।

তিনি বলেন, ভোট ডাকাতি করে, চুরি করে, জনগণের আন্দোলন প্রতিরোধ করা যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে সংসদ নির্বােেচন দাবিতে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Post Top Ad

Responsive Ads Here