ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম এলাকার একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে এক অজ্ঞাত যুবকের(২৬) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তার নাম পরিচয় নিয়ে ধ্রুমজালের সৃষ্ঠি হয়েছে এলাকায়। এদিকে পুলিশ তার বাড়ী চট্রগ্রামের দিকে হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান ও স্থানীয়রা জানান, মালীগ্রাম এলাকার একটি নির্মানাধীন ভবনে প্রতিদিনের মত শ্রমিকরা কাজ করে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ওই ভবনের শ্রমিকরা ভবনের ছাদে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায় বলে ধারনা করা হচ্ছে। এদিকে লাশের গলায় রশি দিয়ে ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

