ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ঝিনাইদহ প্রতিনিধি :
বৃষ্টিকে উপেক্ষা করে ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা গামী সকল প্রকার যানবাহন।

লুবান, মাহফুজ, মিশুক ও সোহাগের নেতৃত্বে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে পহেলা জানুয়ারী ২০১৯ তারিখ থেকে ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। পরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

Post Top Ad

Responsive Ads Here