রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট



মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি: 
স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রæত বাস্তবায়নের দাবীতে অবস্থান ধর্মঘট পালন করেছে, রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার বেলা ১১টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ¯েøাগান দিতে থাকে তারা। এসময় বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির পাঁচটি ব্যাচের শিক্ষার্থী। ক্লাস বর্জন করে প্রায় অর্ধদিবস পর্যন্ত চলে তাদের এ অবস্থান কর্মসূচী। 

এসময় বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থী  স্নেহা শীষ চক্রবর্তির, রাঙামাটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র  মো. ইসমাইল হোসেন, মো. ইরফান হোসেন ও অর্নব ঘোষ প্রমুখ । 

সমাবেশে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আসলেও তা অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছেনা। অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরেছে। নানা সংকটে ব্যস্তে যাচ্ছে সরকারের এ অর্জন। আবাসান ও শ্রেণী কক্ষ সংকট থেকে শুরু করে নানামুখি সমস্যায় এ প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা। 

অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস চালু করা নাহলে  এমন কর্মসূচী অব্যাহত থাকবে বলে হুশিয়ালী দেন শিক্ষার্থীরা।
পরে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষাার্থীরা।

Post Top Ad

Responsive Ads Here