হঠাৎ মৃত্যুর কোলে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ভিপি মুসা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

হঠাৎ মৃত্যুর কোলে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ভিপি মুসা


ফরিদপুর প্রতিনিধি : 
হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ভিপি মুসা। গত উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর গরিবের বন্ধু হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। তিনি যখন চরাঞ্চল বেষ্টিত এলাকায় ভালো ভালো কাজ শুরু করছিলেন তখনই তার হঠাৎ বিদায়। যা মেনে নিতে পারছেন না নিজ দল ও তার এলাকার জনগন। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন তিনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন মুসা। উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলেডাঙ্গি গ্রামে নিজ বাড়িতে থাকতেন তিনি।

ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি সদা হাস্যজ্জল মুসার মৃত্যুতে ফরিদপুর শহর তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এমন ভালো মানুষের হঠাৎ বিদায় মেনে নিতে পারছেন না কেও। 

জানাগেছে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে এক আত্মীয়র জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সাথে থাকা লোকজন দ্রæত তাকে নৌকা দিয়ে নদী পার করে জেলা সদরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

মুসা এ বছরের প্রথমদিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। চেয়ারম্যান মুসা এলাকায় সবার কাছে খুবই জনপ্রিয় ছিলেন। চরাঞ্চল বেষ্টিত উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অল্পদিনের মধ্যেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছিলেন।

জানাজা নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি। এদিকে রাতে মরদেহ রাখা হয়েছে গাজিরটেক ইউনিয়নের তেলেডাঙ্গি গ্রামে তার নিজ বাড়িতে। অকালে চলে যাওয়া মানুষটিকে শেষবারের জন্য দেখতে আসছে হাজারো মানুষ। এলাকায় বইছে শোকের মাতম।

পারিবারিক সূত্র জানায়, চারটি ইউনিয়ন নিয়ে গঠিত চরভদ্রাসন উপজেলা। উপজেলার অধিকাংশই চরাঞ্চল বেষ্টিত। চরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য মৃত্যুর দিন পর্যন্ত কাজ করে গেছেন তিনি। অবহেলিত মানুষের পাশে থাকা এই মানুষটির জন্য কাঁদছেন হাজারো মানুষ।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা। 

Post Top Ad

Responsive Ads Here