মেহের আমজাদ,মেহেরপুর //
“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিবসটি যৌথ ভাবে আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র্যালিতে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো,বিআরটিএ এর মোটরসাইকেল পরিদর্শক মোঃ আলাউদ্দীন, ব্র্যাক এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমূখ। এছাড়া র্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

