মেহের আমজাদ,মেহেরপুর//
ফেনসিডিল রাখার অভিযোগে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ রায় দেন।
কামাল হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ২০১৪ সালের মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ৮ বোতল ফেন্সিডিলসহ কামাল হোসেনকে আটক করে। ওই ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।

