ভোলা চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তার সিএ সড়ক দুর্ঘটনায় নিহত। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

ভোলা চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তার সিএ সড়ক দুর্ঘটনায় নিহত।

এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা//
ভোলাচরফ্যাসন উপজেলা নির্বাহি কর্মকর্তার সিএ মোঃরফিকুল ইসলাম (৫৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাসন বাজারের উত্তর পাশে কাইমুদ্দির মোড়ে নিজ মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পরে গুরতর আহত হয়। পরে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান সহকারী ছিলেন। তার বাড়ি নিলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামে। তার বাবার নাম আঃখালেক দেওয়ান। মরহুম রফিকুল ইসলামের একমাত্র মেয়ে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিতে পড়ালেখা করে।
আজ বুধবার প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় উপজেলার ঈদগাঁও মাঠে ও  দ্বিতীয় জানাজা দুলার হাট থানা গ্রামের বাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, রাতে রফিকুল ইসলাম মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার সময় তার প্রেসার বেড়ে যায় এতে সে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে লালমোহন বাজারের কাছে আসলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উপজেলা চেয়ারম্যান জয়নার আবেদিন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহম্মেদ শুভ্র।


Post Top Ad

Responsive Ads Here