ফরিদপুরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

ফরিদপুরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতকে নিয়ে দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 

বুধবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকার জেলা বাস মালিক গ্রুপের  এর সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস মালিক  গ্রুপের  সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান সোহেল ও ফরিদপুর মটর ওয়ার্কারস ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মাদ নাছির।
  
লিখিত বক্তব্য দুজন বলেন, সম্প্রতি দেশের দুইটি পত্রিকায় ফরিদপুর জেলা বাস মালিক  গ্রুপের  সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশিত হয় যার কোন ভিত্তি নেই। প্রকাশিত সংবাদে যাহা উল্লেখ করা হয়েছে তাহা মিথ্যা ও বিভ্রান্তিকর যেকারনে তারা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানান। 

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here