ফরিদপুরে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

ফরিদপুরে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


ফরিদপুর :
সমাজ তান্ত্রিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে। সমাজ তন্ত্রের সংগ্রাম চলছে, চলবে শীর্ষক ¯্রােগানকে সামনে রেখে ফরিদপুর কোতয়ালী থানা জাসদের উদ্যোগে শহরের গোয়ালচামট মহিম স্কুল মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়। 

থানা জাসদের সভাপতি কমরেট আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আতিয়ার রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবু সাঈদ মেম্বার, ফরিদপুর শহর কমিটির সভাপতি মুহাম্মদ আলী দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ সাহরিয়ার শাহিন, থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্যা, কৈজুরী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ মোল্যা, যুব জোটের জেলা সভাপতি শেখ মামুন উদ্দিন হৃদয় জাসদ নেতৃ অন্তরা মন্ডল প্রমুখ। 

সভার শুরুতে সমাজ তান্ত্রিক আন্দোলনে প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। বক্তরা বলেন, দেশ ও মানুষের কল্যাণে আমাদের সমাজতান্ত্রিক আন্দোলন চলছে চলবে।  

Post Top Ad

Responsive Ads Here