১১তম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

১১তম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের সমাবেশ

সময় সংবাদ ডেস্ক//
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট বরিশাল বিভাগের উদ্যোগে বুধবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শিক্ষক মহাজোট নেতা সৈয়দ মাহাবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা জাহিরুল ইসলাম জাফর ও গোলাম সরোয়ারসহ অন্যান্যরা। 

সমাবেশে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে বৈষম্যের অভিযোগ করে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন কাঠামো বাস্তবায়ন চান।

তারা অভিযোগ করেন, ২০১৪ সাল থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্তৃপক্ষ বরাবরে বিভিন্ন সময়ে আবেদন-নিবেদন করেও কোন সুরাহা হয়নি। এই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর আমরন অনশনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাস দেয়। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন না হওয়ায় এই সমাবেশের আয়োজন করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here