যশোরে অজ্ঞান পার্টির কবলে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

যশোরে অজ্ঞান পার্টির কবলে পুলিশ

সময় সংবাদ ডেস্ক//
অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন রাকিব হোসেন (২২) নামে এক পুলিশ কনস্টেবল। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাকিব লক্ষ্মীপুর পুলিশ লাইনসে কর্মরত। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের শামছুল হুদার ছেলে।

আহত রাকিব জানান, তিনি সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে এস আলম পরিবহনের একটি বাসে আসছিলেন যশোরে আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে। রাত একটার দিকে তিনি আরিচা ফেরিঘাটে একটি ডাব খান। এরপরে কী হয়েছে, তা বলতে পারেন না। জ্ঞান ফিরে দেখেন, তিনি হাসপাতালে। তার পকেটে থাকা দশ হাজার টাকা ও একটি অ্যানড্রোয়েড মোবাইলফোন নেই।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, তাকে কেউ চেতনানাশক দ্রব্য পান করিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফিরেছে, তিনি আশঙ্কামুক্ত।এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here